× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে: সিইসি
বাসস: আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা জোরে-সোরে নিচ্ছি।’

সিইসি বলেন, ‘আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউইয়র্কে আছেন। আপনারা দেখেছেন, যার সাথে উনি দেখা করছেন তাকেই বলছেন যে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই। একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। উনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যই আমরা কিন্তু কাজ করছি। একবার একটা ঐতিহাসিক নির্বাচন যাতে হয়। আর এই ঐতিহাসিক নির্বাচন কিন্তু আপনাদের (গণমাধ্যম) ছাড়া পারবো না। আমরা যতো ভালোই করি না কেন, এখন আপনারা যদি উল্টোটা বলেন, তাহলে সব শেষ, বরবাদ হয়ে যাবে।’

গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে সিইসি বলেন, ‘আপনাদের (গণমাধ্যমের) সহযোগিতা লাগবে। 

আমাদের আন্তরিকতা নিয়ে আপনারা একটু মানুষকে বুঝাবেন। আমরা কারো কথায় চলতে চাই না। আমরা বিবেকের তাড়নায় চলি। আইন অনুযায়ী চলতে চাই। সংবিধান অনুযায়ী চলতে চাই এবং একটা সরল সোজা পথে চলতে চাই, কোনো বাঁকা পথে নয়। কাউকে কোনো ফেভার করার জন্য না। নিরপেক্ষভাবে কাজ করতে চাই। এই জিনিসটা, আমাদের বক্তব্যটা আপনারা সবার কাছে একটু তুলে ধরবেন।’

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক দল হলো আমাদের মূল স্টেকহোল্ডার। তাদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়।

দৈনিক আমার দেশ পত্রিকার মন্তব্য প্রতিবেদন উল্লেখ করে সিইসি বলেন, সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে। 

তিনি বলেন, যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের যারা স্টেক হোল্ডার যারা খেলবেন ইলেকশনের মাঠে, তারা সব ফাউল করার নিয়তে নামবেন না। 

তারা একটা সুন্দর নির্বাচনের নিয়তেই নামবেন। একটা ভালো নির্বাচনের নিয়তে নামবেন, এ বিশ্বাস আমার আছে। কারণ, একটা বিশাল বিপ্লবের মধ্য দিয়ে আমরা কিন্তু এই অবস্থায় আছি। একটা ক্রান্তি লগ্নে আছি। 

উনারা জানেন, সুতরাং কেউ আমাকে কেউ এ পর্যন্ত বলেন নাই যে, আমি ফাউল খেলার নিয়তে ইলেকশনে যাব। ইলেকশনে ভোট ডাকাতি করব, সন্ত্রাস করব এমন কেউ বা কোনো রাজনীতিবিদ বলেন নাই। সুতরাং আমি ধরে নিচ্ছি যে, উনারা সুন্দরভাবে সহযোগিতা করবে। তবে সরকার উনাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। 

তিনি আরো বলেন, চার থেকে পাঁচ জন নেতা আমেরিকাও গেছেন। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ওখানেও তো আলাপ-আলোচনা করার একটা সুযোগ পাবেন। আমার কিন্তু আমাদের রাজনীতিবিদদের ওপর আস্থা আছে। এটা আমার সব সময় ছিল।

মন্তব্য করুন

  • ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

    ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

  • শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

    শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

  • শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

    শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

  • ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

    ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

  • শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

    শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

  • মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

    মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

    শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

সব খবর

  • ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

    ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

সব খবর

আরও পড়ুন

শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team