দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
NEWS
প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক, দক্ষিণের খবরঃ
ইলিশ ধরা বন্ধের ২২ দিনের জন্য মাদারীপুর জেলার শিবচরের পদ্মাপাড়ের ১শত ৫১ জেলে পরিবারকে জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার কাওড়াকান্দি ঘাট সংলগ্ন চরজানাজাত উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৮ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ। এ সময় পদ্মায় কোন জেলে ইলিশ শিকারে নামলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় জেলের সরকারি ভাবে ২২ দিনের জন্য জনপ্রতি ২৫ কেজি করে চাল দেয়া হয়েছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team